Header Ads

Header ADS

গেইল-ব্রাভোরা থাকলেই সাফল্য নিশ্চিত নয়

 ক্রিস গেইল আর ডোয়াইন ব্রাভোকে ছাড়া এই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে ওয়েস্ট ইন্ডিজ। ব্রাভো অবসর নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে, ফেরার সম্ভাবনা ক্ষীণ ৪৩ বছর বয়সী গেইলেরও। দলে নেই কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, সুনীল নারাইনরাও। নিকোলাস পুরানের নেতৃত্বাধীন দলের বেশির ভাগ খেলোয়াড়ই তরুণ এবং আন্তর্জাতিক ক্রিকেটে কম অভিজ্ঞ।



এই দল নিয়ে কতটা এগোতে পারবে ওয়েস্ট ইন্ডিজ?

উত্তরটা হয়তো অধিনায়ক পুরানও খুঁজছেন। এখন পর্যন্ত দুবার বিশ্বকাপ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট আর ওয়ানডে ক্রিকেটে দাপট কমে গেলেও টি-টোয়েন্টিতে এখনো সমীহ–জাগানিয়া দল তারা। কিন্তু র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় এবারের বিশ্বকাপ শুরু করতে হচ্ছে প্রথম রাউন্ড থেকে, যা অনেকটা বাছাইপর্বের মতোই।

No comments

Powered by Blogger.