Header Ads

Header ADS

বরিশালে নির্বাচনের আগে ৩২ জনপ্রতিনিধিকে কুয়াকাটায় নিয়ে যাওয়ার অভিযোগ

 বরিশাল জেলা পরিষদ নির্বাচন সামনে রেখে ৩২ ভোটারকে স্থানীয় একটি খাবার হোটেলে আলোচনার জন্য ডেকে মাইক্রোবাসে করে কুয়াকাটায় নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। তাঁরা বরিশালের বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও বরিশাল জেলা পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ভোটার।



প্রতিদ্বন্দ্বী সদস্য প্রার্থী মাইনুল হোসেন ওরফে পারভেজ মৃধা অভিযোগ করেছেন, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার খালিদ হোসেনের সমর্থক ও সদস্য প্রার্থী জাহাঙ্গীর আকন এই জনপ্রতিনিধিদের কৌশলে কুয়াকাটা নিয়ে গেছেন। ভোটের দিন সকালে কুয়াকাটা থেকে নিয়ে এসে সরাসরি তাঁদের পক্ষে ভোট দেওয়ানোর জন্য এই কৌশল অবলম্বন করা হয়েছে।

No comments

Powered by Blogger.